মুরগীর মাংস ভর্তা
অনেকে অনেক ভাবেই মুরগীর
মাংস ভর্তা করার কথা বলে তবে আমি একটি রেসিপির কথা জানাব
উপকরন: মুরগীর মাংস 1 কেজি, আদা কুচি 3-4 টেবিল চামচ, পেয়াজ কুচি 200-250 গ্রাম
পেয়াজের, কাচা মরিচ (ঝালের উপর ভিত্তি করে) পরিমান মত, লবন পরিমান মত, ধনিয়া পাতা কুচি
পরিমান মত,
প্রণালিঃ প্রথবে মুরগীর মাংস
টুকরো করে পানিতে সিদ্ধ করতে হবে, এমন ভাবে সিদ্ধ করবেন যেন পানির পরিমান সেদ্ধ করার
পর শুকিয়ে যায়, বেশী হলে মুরগীর মাংস অতিরিক্ত নরম হয়ে যেতে পারে এবং পানিতে মাংসের
ভিটামিন, প্রোটিন নষ্ট হয়ে যাবে। তার পর মাংসের টুকরো থেকে মাংসগুলিকে ছোট ছোট ভাবে
কুচি কুচি ছিড়ে নিতে হবে এবং মাংসের হাড় গুলি আলাদা করে ফেলতে হবে। তারপর মাংসের কুচিগুলির
সাথে আদা, মরিচ, পেয়াজ কুচি, লবন, ধনিয়া পাতা, ও সরিশার তেল দিয়ে নরমাল ভর্তার মত করে
ভাল ভাবে মেখে নিলেই হয়ে গেল মজাদার মুরগীর মাংসের ভর্তা,
চটপট দেরি নাকরে গরম গরম
ভাতের সাথে বা রুটির সাথে খেয়ে দেখুন কেমন লাগে।
ধণ্যবাদ

No comments:
Post a Comment